আজকের যাত্রাপালা লক্ষণের শক্তিশেল। রামায়নের কাহিনী অবলম্বনে বীর লক্ষণের সাহসীকতার পালা লক্ষণের শক্তিশেল। শ্রেষ্ঠাংশে কোলকাতার বিক্ষ্যাত ইন্দ্রদেব অপেরার বিশিষ্ট অভিনেতা অমল কুমার। আসুন দেখুন এ বছরের শ্রেষ্ঠ যাত্রাপালা লক্ষণের শক্তিশেল। হাওড়ার এক মফস্বলে রাস্তায় রাস্তায় একটা রিক্সায় মাইকে প্রচার করে চলেছে আর গোছা গোছা হ্যান্ডবিল বিলোচ্ছে। অন্য সবাইএর মতো শিবানীর কানেও গেছে , ছুটে রাস্তায় গিয়ে একটা হ্যান্ডবিল জোগার করে নজর পড়ে অমল কুমারের ছবিটার দিকে। সত্যিই সুন্দর বলিষ্ঠ এক সুদীপ্ত চেহারা। ছবিটা দেখার পর থেকেই শিবানীর মনের ভেতরটা কেমন যেন ছটপট করতে লাগলো , একবার দেখা হলে বেশ হতো।সম্বিৎ ফিরে পেতই দুউর কিযে বোকার মতো ভাবছি। সন্ধে হতেই সেজেগুজে একটু তাড়াতাড়িই পাড়ার আরো দুজন বন্ধু মিলে যাত্রা দেখতে পৌঁছে গেছে। পালা বেশ জমে উঠেছে। দশানন রাবণের সঙ্গে লক্ষণের ভয়ানক যুদ্ধে যতটা না আগ্রহ তার থেকে বেশি নজর অমল কুমারের দিকে। বিভোর হয়ে তাকিয়ে থাকতে থাকতে নিজেকে কখন হারিয়ে ফেলেছে বুঝতেই পারেনি। চাকরির সুত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রের সঙ্গে মুখোমুখি হতে হয়েছে। অনেক মধুর অভিজ্ঞতাও যেম...