Skip to main content

Posts

Showing posts with the label Sahid Minar

Sahid Minar, Kolkata - A piece of art towards bravery and patrotism

শহীদ মিনার হল কলকাতায় অবস্থিত একটি স্মৃতিসৌধ। এই সৌধটির আগে নাম ছিল Ochterlony Monument.১৮২৮ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কম্যান্ডার মেজর-জেনারেল স্যার ডেভিড অক্টারলোনির স্মৃতিতে এই সৌধটি নির্মিত হয়। ১৮০৪ সালে দিল্লিতে মারাঠাদের বিরুদ্ধে তাঁর সফল আত্মরক্ষা এবং ইঙ্গ-নেপাল যুদ্ধে গোর্খাদের বিরুদ্ধে তাঁর নেতৃত্বে কোম্পানির বাহিনীর বিজয়কে স্মরণীয় করে রাখতে এই সৌধটি নির্মিত হয়েছিল।   ১৯৬৯ সালের অগস্ট মাসে তদনীন্তন যুক্তফ্রন্ট সরকার এই স্মৃতিসৌধটিকে ভারতের স্বাধীনতা আন্দোলনে নিহত শহিদদের উদ্দেশ্যে উৎসর্গ করে। সেই সময় এই সৌধের নতুন নামকরণ করা হয় "শহীদ মিনার"। পরবর্তী কালে এই সৌধটিকে রাতে আলোকিত করার ব‍্যবস্থা করা হয়।